স্টাফ করেসপন্ডেন্ট । সিটিজিসান.কম

চট্টগ্রাম | ০৮ ডিসেম্বর ২০১৮, শনিবার ০২:৫০ পিএম |
চট্টগ্রাম মহানগরের কর্নফুলী থানা এলাকা থেকে ১৯ হাজার ১০০ পিস ইয়াবাসহ ইব্রাহিম খলিল (৩৩) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৮ ডিসেম্বর) ভোরে চর পাথরঘাটা তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাশকুর রহমান।
মো. মাশকুর রহমান বলেন, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ইব্রাহিম খলিলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৯ হাজার ১০০ পিস ইয়াবাসহ বহনকৃত মাইক্রোবাসটি আটক করা হয়।
তিনি বলেন, ইব্রাহিমক দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকায় ইয়াবার চালান নিয়ে বিক্রি করে। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
