প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি নেতা মোরশেদ খান

আপডেট: ৮ ডিসেম্বর ২০১৮ ১:৫৫ অপরাহ্ন


স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ০৮ ডিসেম্বর ২০১৮, শনিবার ০১:৫০ পিএম |
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়াখালী) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম মোরশেদ খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) সকালে নির্বাচন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় বলে দলটির সুত্রে নিশ্চিত করেছেন।

এর আগে মোরশেদ খানের শিক্ষাগত যোগ্যতার সনদ ও বিল খেলাপির অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করা হয়েছিল।

জানতে চাইলে এম মোরশেদ খান বলেন, আমার বিরুদ্ধে জেলা রির্টারিং অফিসে যেসব অভিযোগ আনা হয়েছিল তা আজ শনিবার আপিল শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তারা আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post