জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা স্থগিত

আপডেট: ৭ ডিসেম্বর ২০১৮ ২:০৬ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম


ঢাকা | ০৭ ডিসেম্বর ২০১৮, শুক্রবার ০২:০৫ পিএম |

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী ঘোষণা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় পল্টনে জোটের কার্যালয় থেকে এই প্রার্থী ঘোষণা করার কথা ছিল। সকালে জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সেলের কর্মকর্তা লতিফুর বারী হামিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, আজ বিকেল ৩টায় তারা ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা করবে। সকালে এই সিদ্ধান্তটি বাতিল করা হলো।

এর আগে গতকাল রাতে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করতে চেয়েছিলেন সেটিও ঐক্যফ্রন্টের আপত্তির কারণে বাতির করা হয়। কবে নাগাদ বিএনপি প্রার্থী ঘোষণা করবে এবং কেন বন্ধ রাখা হয়েছে, বিএনপি থেকে কিছুই জানানো হয়নি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post