বাকলিয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট: ৬ ডিসেম্বর ২০১৮ ৩:৩০ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম


চট্টগ্রাম | ০৬ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার ০৩:৩০ পিএম |

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেন (২৯)কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ভোরে বালুরমাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইলিয়াছ খান।

গ্রেপ্তাকৃত সাদ্দাম হোসেন বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকার শাহ আলম প্রকাশ আবদুস সাত্তারের ছেলে। সাদ্দাম ওই এলাকার পুলিশের খাতায় আরেক তালিকাভুক্ত সন্ত্রাসী ভোলাইয়ার ভাগিনা বলে জানায় পুলিশ।

পরিদর্শক মো. ইলিয়াছ খান বলেন, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দামকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মহানগরের বিভিন্ন জায়গায় অপরাধমূলক কর্মকান্ডে সাতটি মামলা রয়েছে। সাদ্দামের বিরুদ্ধে বাকলিয়া থানায় নতুন করে আরো একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post