চবি ছাত্রের আত্নহত্যা

আপডেট: ৬ ডিসেম্বর ২০১৮ ১:৩৭ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম


চট্টগ্রাম | ০৬ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার ০১:৩৫ পিএম |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের পেছেনে বীর মুক্তিযোদ্ধা এতিম আলি কটেজ থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জাহাঙ্গীর রাজু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ওসি (তদন্ত) শামিম শেখ বলেন, আজ সকালে খবর পেয়ে রাজু নামে চবির এক শিক্ষার্থীর ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। ওই হলের কক্ষটি ভেতর থেকে আটকানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি রাজু আত্নহত্যা করেছে। পরে বিস্তারিত জানানো হবে বলে ওসি জানান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post