কোতয়ালিতে অস্ত্র-ছেরাসহ চার প্রতারক গ্রেপ্তার

আপডেট: ৩ ডিসেম্বর ২০১৮ ৫:১৩ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ০৩ ডিসেম্বর ২০১৮, সোমবার ০৫:১৫ পিএম |

ডলার বিক্রির আড়ালে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ চট্টগ্রাম মহানগরের কোতয়ালি থানার বৌদ্ধ মন্দির এলাকা থেকে চার পেশাদার প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২ডিসেম্বর) রাতে নন্দন কানন ১ নম্বর গলির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ছিনতাইকালে ব্যবহৃত একটি দেশীয় এলজি ও ৩টি ছোরা জব্দ করা হয় বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন।

গ্রেপ্তাকৃতরা হলেন- মো. জামাল শেখ (৪০), মো. জামাল মোল্লা (৪০), মিল্টন ফকির প্রকাশ বাঘু (২৫) ও মো. রাজ্জাক শেখ (৩৫)। চারজনই পেশাদার ছিনতাইকারি দলের সদস্য।

ওসি বলেন, গতকাল রাতে নন্দনকানন এলাকায় ডলার বিক্রি আড়ালে ছিনতাইয়ের একটি সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি ও ৩টি ছোরা উদ্ধার করা হয়। চার প্রতারক দীর্ঘদিন ধরে মহানগরের বিভিন্ন এলাকায় ডলার বিক্রির নাম করে সাধারণ মানুষের কাছ থেকে কৌশলে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিত।

গ্রেপ্তারকৃতরা পেশাদার ডলার প্রতারক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে বলে ওসি জানান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post