চট্টগ্রাম-১১ আসনে খসরু-লতিফের মনোনয়ন বৈধ

আপডেট: ২ ডিসেম্বর ২০১৮ ৪:৫০ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম


চট্টগ্রাম | ০২ ডিসেম্বর ২০১৮, রবিবার ০৪:৪৫ পিএম |

চট্টগ্রাম মহানগর (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য এম এ লতিফের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এই তথ্য জানানো হয়। এছাড়া একই আসনে জেএসডির ক্যাপ্টেন শহীদ উদ্দিন মাহবুবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রির্টানিং কর্মকর্তা।

এদিকে চট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলনের মো. লোকমান সওদাগর, এনপিপি’র মো. খোশাল খান, জাসদ এর মো. জসিম উদ্দিন, রশিদুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post