স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ০২ ডিসেম্বর ২০১৮, রবিবার ০৪:২০ পিএম |
ঋণ খেলাপি ও দন্ডপ্রাপ্ত হওয়ায় চট্টগ্রামের ১৬টি আসনে বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছে চট্টগ্রাম জেলা রির্টানিং কর্মকর্তা।
রবিবার (০২ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাচাই শেষে এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করে জেলা রির্টানিং কর্মকর্তা।
বাতিল হওয়া বিএনপির প্রাথীরা হলেন- চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম মোরশেদ খান, চট্টগ্রাম-৫ (হাটহাজারি) বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার ছেলে বিএনপির নিবার্হী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৩ (স›দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৪ (সীতাকুÐ) বিএনপির যুগ্ন মহাসচিব লায়ন আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী তার ছেলে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি মনোনয়ন প্রার্থী সামির কাদের চৌধুরী।
এছাড়া খাগড়াছড়ি-২৯৮ আসনে আদালতের দন্ড প্রাপ্ত হওয়ায় বিএনপি মনোনীতপ্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া মনোনয়ন বাতিল করেছে। আজ যাচাই-বাচাই শেষে এই ঘোষণা দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। এছাড়া মনোনয়ন বাতিল করা হয়েছে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগ সহসভাপতি সমীর দত্ত চাকমা ও ইউপিডিএফ’র কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা ও নতুন কুমার চাকমা।
এর আগে, দুই বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এমন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। আজ রবিবার (২ ডিসেম্বর) এক শুনানি শেষে এই আদেশ দেন আপিল বিভাগ।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
