কোতয়ালিতে অস্ত্রসহ ১৩ মামলার আসামী গ্রেপ্তার

আপডেট: ২ ডিসেম্বর ২০১৮ ১২:২৬ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ০২ ডিসেম্বর ২০১৮, রবিবার ১২:২০ পিএম |

চট্টগ্রাম নগরের কোতয়ালি থানা এলাকায় অস্ত্রসহ মো. মহিউদ্দিন (৩২) নামে এক ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০১ ডিসেম্বর) রাতে সিনেমা প্যালেসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন।

ওসি বলেন, শনিবার রাতে সিনেমা প্যালেসের সামনে দিয়ে যাচ্ছিলেন মহিউদ্দিন। তার গতিবিধি সন্দেহ হওয়ায় মহিউদ্দিনকে থামিয়ে তল্লাশি করে টহলে থাকা পুলিশ সদস্যরা। তখন তার শরীরে তল্লাশী চালিয়ে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়।

মহিউদ্দিন বিরুদ্ধে নগরের বিভিন্ন অপরাধে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ২০১৫ সাল থেকে ১৩টি মামলা হয়েছে কোতয়ালি থানায়। মহিউদ্দিন একজন পেশাদার ডাকাত দলের সদস্য। অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে আরো একটি তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান ওসি।

মহিউদ্দিন কোতয়ালি থানার বদরপাট্টি লেইনের মৃত হাজী নুরুল ইসলাম প্রকাশ বাবুলের পুত্র।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post