ফটিকছড়িতে মনোনয়ন বাতিলের দাবিতে অা’লীগের বিক্ষোভ, এসআই আহত

আপডেট: ১ ডিসেম্বর ২০১৮ ৮:১৫ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম


চট্টগ্রাম | ০১ ডিসেম্বর ২০১৮, শনিবার ০৮:১৫ পিএম |

চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের দলীয় প্রতীকের প্রার্থী নজিবুল বশর মাইজভান্ডারীর মনোনয়ন বাতিলের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা অাওয়ামীলীগ তার অঙ্গসংগঠনসমূহ।

শনিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করে তারা। ।

প্রত্যদর্শীরা জানান, সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিলে মিছিলে এশিয়া প্লাজার সামনে দলীয় কার্যালয়ে সমবেত হন অাওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী। মিছিলে নেতাকর্মীরা স্লোগান দেয় ভান্ডারীকে নৌকার প্রার্থীকে বয়কট কর করতে হবে। এরপর চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের উপর মানববন্ধন করে তারা।

পরে মিছিলটি উপজেলা সদরের বিবিরহাট বাজারের কলেজ রোডে পৌঁছলে পুলিশ মিছিলে বাঁধা দেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাজার ব্যবসায়ীরা ভীতকর পরিস্থিতিতে স্থানীয়রা দোকানপাট বন্ধ করে দেয় এবং পথচারীরা ভয়ে ছোটাছুটি করতে থাকে। এসময় উত্তেজিত কর্মীর হাতে আব্দুল জলিল নামে পুলিশের একজন এস আই অাহত হয়। পুলিশের উক্ত সদস্যের মাথা থেকে রক্ত জড়তে দেখা গেছে।

পুলিশের সাথে বাকবিতন্ডার পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক চৌধুরী ও সাধারন সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীর নেতৃত্ত্বে পুলিশি উপক্ষে করে মিছিলটি দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।

ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) জানে আলম বলেন, নির্বাচনের আচরন বিধি বহির্ভূত হওয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিষেধ করা হয়েছিল কিন্তু তারা তা অমান্য করায় অপ্রীতিকর ঘটনার সংঘটিত হয়। ঘটনার পর পরই পুলিশ সবাইকে ওই স্থান থেকে সরিয়ে দেয়।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post