স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ৩০ নভেম্বর ২০১৮, শুক্রবার ০৯:৩৫ পিএম |
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির দলীয় প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি কারাবন্দি ডা. শাহাদাত হোসেনের ধানের শীষের পক্ষে ঘরোয়াভাবে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুত্রবার (৩০ নভেম্বর) বিকেলে নগরের মেহেদীবাগ বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন- চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম সাইফুল আলম।
এতে বক্তব্যে রাখেন- বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বদরুল আনোয়ার, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, সাবেক মহানগর সাধারণ সম্পাদক একরামুল করিম, সুপ্রীমকোর্ট বার সদস্য এডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, চবি শিক্ষক অধ্যাপক নসরুল কদির, সাংবাদিক জাহিদুল করিম কচি প্রমুখ।
এ এম নাজিম উদ্দিন বলেন- গণতন্ত্র-দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। দেশবাসীরও বিশ্বাস ছিলো লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টির মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এখনো সবদলের জন্য সমান সুযোগ সৃষ্টি তৈরী হয়নি। নাটকীয় প্রশাসনযন্ত্র ও ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যে লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের কোন চিন্তা নেই। সরকার ও নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচনের বদলে যে কোন প্রকারে নির্বাচনে বিজয়ী হওয়ার নীতি গ্রহণ করেছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন- ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের গণ মানুষের নেতা। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে পরিচিত। একজন পেশাজীবি নেতা হিসেবে সকলের কাছে সমাদৃত। তার মত একজন নেতাকে অন্যায়ভাবে জেলে বন্দি করে রাখার জবাব ব্যালেটের মাধ্যমে দেবে চট্টগ্রামবাসী । চট্টগ্রাম-৯ আসনে ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত বাতিল করতে হবে। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কারাবন্দি ডা. শাহাদাতের মুক্তির ব্যাপারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামণা করেন।
বিএনপি এই নেতা বলেন- অবিলম্বে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ সকল নেতৃবৃন্দ মুক্তির দাবি জানান।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
