স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

বান্দরবান | ৩০ নভেম্বর ২০১৮, শুক্রবার ০৭:২০ পিএম |
বান্দরবানের লামায় স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মো. সুমন (২০) নামে এক যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সুমন পৌরসভার চেয়ারম্যান পাড়ার মো. আবদুল লতিফের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে লামা থানার ওসি আপেলা রাজু নাহা বলেন, ইভটিজিংয়ের অপরাধে এক বখাটেকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সুমনকে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
