বহদ্দারহাটে ক্যারাম খেলার ঘটনায় কিশোর নিহত

আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ২:১৭ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম


চট্টগ্রাম | ৩০ নভেম্বর ২০১৮, শুক্রবার ০২:০৫ পিএম |

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় ফরহাম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ নভেম্বর) সকালে ওমর আলী মাতব্বর রোডে এঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই এলাকার ফরহাদ ওই এলাকার নাজির আলীর বাড়ির মো. এমদাদুল হকের ছেলে।

এ ঘটনায় জড়িত মো. ইমরান (১৮) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে একই এলাকার মো. লেদু মিয়ার ছেলে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ওসি আবুল বাশার।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জহিরুল ইসলাম বলেন, বহদ্দারহাট এলাকা থেকে ক্যারম খেলার ঘটনায় আহত ফরহাদ নামের এক কিশোরকে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে জুরুরি বিভাগে আনা হয়। এসময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফরহাদের বুকের ওপর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post