স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
চট্টগ্রাম | ২৯ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার ০৬:২০ পিএম |
চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে (২৯ নভেম্বর) সীতাকুণ্ড উপজেলা ও মহানগর বন্দর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফকিরহাট এলাকায় টমটমের ধাক্কায় ফাতেমা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।
অপরদিকে দুপর আড়াইটায় বন্দরে মাল ওঠা-নামার সময় ট্রাকের ধাক্কায় মো. তায়েফ (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দক্ষিণ সাদগর এলাকায়।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
