বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধির বৈঠক

আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ৬:২১ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ঢাকা| ২৯ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার ০৬:২০ পিএম |

সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রতিনিধি দলের সদস্য ডেবিট নোয়েল ওয়ার্ড, এটনি মারিয়া গুনারি এবং ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিংক উপস্থিত আছেন।

আর বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা। আর গতকাল বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জানিয়েছল, এবার তারা নির্বাচন পর্যবেক্ষণ করছে না।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post