স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
চট্টগ্রাম | ২৯ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার ০৬:১০ পিএম |
চট্টগ্রাম মহাননগরের বাকলিয়ার থানার রাজাখালী এলাকায় দু’টি ছোরাসহ দুই ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন- আমান উল্লাহ হাবিব সবুজ (১৯) এবং জুয়েল (১৯)। ছিনতাইয়ের অভিযোগে সবুজের বিরুদ্ধে চারটি ও জুয়েলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী।
ওসি বলেন, গ্রেপ্তাকৃতরা চলন্ত অটোরিকশার পেছনে উঠে পর্দা কেটে যাত্রীর মালামাল ছিনতাই করার কাজে জড়িত। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
