বিএনপির মনোনয়নের টিকিট পেলেন যারা (চলমান)

আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ৫:০৮ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ঢাকা | ২৬ নভেম্বর ২০১৮, সোমবার, ০৪:৫০ পিএম |

কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়াকে দিয়ে মনোনয়ন চিঠি ইস্যু কার্যক্রম শুরু করেছে বিএনপি। সোমবার বেলা সোয়া ৩টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে এই চিঠি হস্তান্তর করা হচ্ছে।

প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছ থেকে বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন চিঠি গ্রহণ করেন ভিপি সাইফুল ইসলাম। এরপর বগুড়া-৭ আসনে তার জন্য আরেকটি মনোনয়ন চিঠি গ্রহণ করেন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান লালু।

এরপর পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগের নেতাদের ধানের শীষ প্রতীকের টিকিট হস্তান্তর করা হচ্ছে। এখন পর্যন্ত যারা ধানের শীষের টিকিট পেলেন। তারা হলেন-

বরিশাল বিভাগ
বরিশাল-১ জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল-৩ সেলিমা রহমান, বরিশাল-৪ রাজিব আহসান/মেসবাহ উদ্দিন, বরিশাল-৫ মুজিবুর রহমান সরোয়ার।

ঝালকাঠি-১ ব্যারিস্টার শাহজাহান ওমর।

পটুয়াখালী-১ এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ শহিদুল আলম/মনির হোসেন, পটুয়াখালী-৩ হাসান মামুন, পটুয়াখালী-৪ এ বি এম মোশাররফ হোসেন।

বরগুনা-২ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন,

ভোলা-২ হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা-৪ নাজিম উদ্দিন আলম।

রংপুর বিভাগ
পঞ্চগড়-১ ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড়-২ তাসমিয়া প্রধান (২০ দলীয় জোট),

ঠাকুরগাঁও-১ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,

রংপুর-১ মোকাররম হোসেন, রংপুর-২ ওয়াহিদুজ্জামান মামুন/মোহাম্মদ আলী, রংপুর-৩ মোজাফফর আহমেদ/রিতা রহমান, রংপুর-৪ এমদাদুল হক ভরসা, রংপুর-৫ সোলাইমান আলম/ডা. মমতাজ, রংপুর-৬ সাইফুল ইসলাম।

দিনাজপুর-১ মঞ্জুরুল ইসলাম/মামুনুর রশিদ, দিনাজপুর-২ সাদিক রিয়াজ পিনাক, দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর আলম/মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর-৪ হাফিজুর রহমান/আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ এজেডএম রেজওয়ানুল হক/জাকারিয়া বাচ্চু, দিনাজপুর-৬ লুৎফর রহমান মিন্টু/শাহীনুর ইসলাম মন্ডল।

রাজশাহী বিভাগ
বগুড়া-৬ ও ৭ আসনে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া,

চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুণ-অর রশিদ,

রাজশাহী-১ ব্যারিস্টার আমিনুল ইসলাম, রাজশাহী-২ মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আবু হেনা, রাজশাহী-৫ নাদিম মোস্তফা, রাজশাহী-৬ আবু সাঈদ চাঁন,

নাটোর-১ তাইফুল ইসলাম টিপু, নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু,

সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ আবদুল মান্নান তালুকদার,

পাবনা-৫ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস,

চট্টগ্রাম
নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ,

তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ভোট হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ নভেম্বর, ২ ডিসেম্বর যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে ৯ ডিসেম্বর।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post