শাহজাহান-শামসুল আউট, সাদেক ইন!

আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ২:১১ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম


চট্টগ্রাম | ২৬ নভেম্বর ২০১৮, সোমবার, ০১:৫০ পিএম |

চট্টগ্রাম-১৫ আসনে (সাতকানিয়া-লোহাগাড়া) মনোনয়ন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে জামায়াতের দুই হেভিওয়েট নেতা। এনিয়ে দ্বন্দ্বে দুই নেতাকে বাদ দিয়ে নতুন একজন ফরম সংগ্রহ করেছেন বলে দলটির দায়িত্বশীল সুত্রে নিশ্চিত করেছে।

এরা হলেন, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর আ ন ম শামসুল ইসলাম ও মহানগরের সাবেক নায়েবে আমীর শাহজাহান চৌধুরী। এই নেতা ওই আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। বর্তমানে দু’জনই কারাগারে আছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, জামায়াতের এই দুই পক্ষের আসন ভাগাভাগির ব্যাপারে কে কাউকে ছাড় দিতে রাজি নন। সবশেষ কারাগার থেকে খবরের ভিত্তিতে দুই নেতা প্রার্থিতার ব্যাপারে অনড় অবস্থান রয়েছেন। এ অবস্থায় দু’জনকে বাদ দিয়ে চট্টগ্রাম দক্ষিন জেলা জামায়াতের আমীর জাফর সাদেককে নতুন করে মনোনয়ন দেওয়া কথা ভাবছেন দলের হাইকমান্ড।

জানতে চাইলে সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর আবুল ফয়েজ বলেন, দুই নেতা বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে জেলা জামায়াতের আমীর জাফর সাদেক মনোনয়ন ফরম নেওয়ার বিষয়টি নিশিচত করেন ।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post