বাবলু বাদ, চট্টগ্রামে নৌকার মাঝি হলেন যারা

আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ১:৩১ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৫ নভেম্বর ২০১৮, রবিবার, ১২:৩৫ পিএম |

অবশেষে নানা নাটকীয়তার পর চট্টগ্রাম মহানগরের গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-৯ (কোতয়ালি-বাকলিয়া) আসনের নৌকা প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে চুড়ান্ত করেছে দলটি।

রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ’লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নওফেল মনোনয়নের চিঠি পেয়েছেন বলে তার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে থেকে জানিয়েছেন।

এর আগে গতকাল রাতে আওয়ামী লীগ-জাপার শীর্ষ নেতাদের মধ্যকার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

চট্টগ্রাম-৯ আসনের বর্তমান সংসদ সদস্য ছিলেন মহাজোটের অন্যতম নেতা জিয়া উদ্দিন বাবলু। বাবলু বিষয়ে সিদ্ধান্ত চলছে। তবে বাবলুকে পরিস্থিতি বিবেচনা করে খাগড়াছড়ি অথবা কক্সবাজারের একটি আসন থেকে নির্বাচন করানো হতে পারে দলটি নির্ভরযোগ্য সুত্রে জানিয়েছে।

এদিকে গুরুত্বপূর্ণ এই আসনটি বাদ পড়া নিয়ে গতকাল বৈঠকে বেজায় ক্ষেঁপেছেন বাবলু। শুধু তাই নয়, জিয়া উদ্দিন বাবলু এককভাবে তিন’শ আসনে প্রার্থী দেয়ারও কথা শুনান উপস্থিত শীর্ষ নেতাদের ওই বৈঠকে।

সবশেষ গতকাল শনিবার আওয়ামী লীগের নীতি নির্ধারকরা চট্টগ্রামের আরো বেশ কয়েকটি আসনের প্রার্থীও চুড়ান্ত করেছে। তারা হলেন- চট্টগ্রাম-১ আসনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-৭ আসনে ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৯ আসনে ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১২ (পটিয়া) সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, কক্সবাজার-৩ আসনে সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রাম-৪ আসনে শাহীনা আক্তার চৌধুরী, খাগড়াছড়ি আসনে কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি) ও বান্দরবান আনসে বীর বাহাদুর উ শৈ সিং।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post