স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ঢাকা | ২৫ নভেম্বর ২০১৮, রবিবার, ১১:১৫ এএম |
চট্টগ্রামে অবৈধভাবে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রিকালে মো. ইউসুফ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৫ নভেম্বর) ভোরে নগরের নতুন রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ বিভিন্ন ট্রেনের ৯৫টি টিকিট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ইউসুফ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর ছদাহা এলাকার মো. ইলিয়াসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে নতুন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মো. ইউসুফ নামের এক কালোবাজারকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৯৫টি টিকিট উদ্ধার করা হয়।
দীর্ঘদিন ধরে ইউসুফ এই কাজে জড়িত। এর আগেও তিনি একবার টিকিটসহ গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
