এসএসসি-সমমানের পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু

আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ৭:২২ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২৩ নভেম্বর ২০১৮, শুক্রবার, ০৭:২০ পিএম |

আগামী বছর ফেব্রুয়ারির ২ তারিখ থেকে এসএসসি-সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হবে। গতকাল (২২ নভেম্বর) বৃহস্পতিবার তা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।

সূচি অনুযায়ী, ২ থেকে ২৫ ফেব্রুয়ারি এসএসসির তত্ত্বীয় পরীক্ষা হবে। ২৬ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের এবং ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে অন্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে।

এবারও মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীদের বহু নির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা।

পরীক্ষার্থীরা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে বলা হয়েছে।

এবার পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন না।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post