কোতয়ালিতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ৩:০০ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৩ নভেম্বর ২০১৮,শুক্রবার, ০২:৫৫ পিএম |

চট্টগ্রাম মহানগরের কোতয়ালি থানার ব্রীজঘাট এলাকা থেকে অস্ত্রসহ মো. সবুজ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাতে ব্রীজঘাট জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন।

তিনি জানান, গতকাল রাতে সবুজ কাঁধে একটি কালো ব্যাগে ঝুলানো অবস্থায় পায়ে হেঁটে যাচ্ছিলেন। পুলিশের গতিবিধি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। এসময় হাতেনাতে ব্যাগে থাকা একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে পুলিশ।

সবুজ একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ি। দীর্ঘদিন কোতয়ালি সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নানা অপরাধমুলক কর্মকান্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে সবুজ স্বীকার করেছেন বিক্রি উদ্দেশ্যে অস্ত্র নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post