স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ০৬:২০ পিএম |
বাসায় মেরামতের কাজ করার সময়ে চুরি হওয়া সাড়ে ১৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৮ নভেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মহানগরের কোতয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন।
গ্রেপ্তারকৃত দুইজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পূর্বহাটি এলাকার মোহন মিয়ার পুত্র মো. দুলাল (৩৩) ও একই এলাকার শাহ আলমের পুত্র মো. আমির হোসেন (৩০)। এরা দুইজনই সম্পর্কের মামা-ভাগ্নে হয়।
ওসি বলেন, গত ২৭ সেপ্টেম্বর ঘাটফরহাদবেগ এলাকার আলমারিতে রং করার জন্য মো. দিদার নামে এক ব্যক্তির সাথে দুলালের সাথে চুক্তি হয়। বাসায় রং করতে গিয়ে আলমারির গোপন ড্রয়ারে থাকা টাকা দেখে মালিককে না বলে আলমারি রং করার জন্য আমিরের সহায়তায় নিজের দোকানে নিয়ে যায় দুলাল। দোকানে আলমারি নেওয়ার পর ওই গোপন ড্রয়ারে থাকা ১৪ লক্ষ টাকা সরিয়ে নেয় তারা। ২৮ সেপ্টেম্বর দিদার তার রক্ষিত টাকা ড্রয়ারে না পেয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি আমলে নিয়ে শুরু করে তদন্ত। ১৪ লাখ টাকার মধ্যে প্রায় ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়। এসময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনই সম্পর্কে মামা-ভাগ্নে হয় বলে জানান ওসি।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
