বহদ্দারহাটে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী নিহত

আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ৪:৫২ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৭ নভেম্বর ২০১৮, শনিবার, ০৩:২০ পিএম |

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা এলাকায় রাস্তা পারাপারে সময় যাত্রীবাহি গাড়ির ধাক্কায় মো. আবু তাহের (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ নভেম্বর) দুুুুপুরে বহদ্দারহাট মোড়ে এদুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের চান্দগাঁও থানার মৌলভি পুকুর পাড় এলাকার আব্দুল গফফারের পুত্র।

বিষযটি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জহিরুল ইসলাম বলেন, আজ দুপুরে বহদ্দার এলাকায় রাস্তা পারাপারের সময় আবু তাহের নামে শ্রবণ প্রতিবন্ধীর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post