চট্টগ্রাম কারাগারের দুই কর্মকর্তাকে বদলি

আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ৩:২৫ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৭ নভেম্বর ২০১৮, শনিবার, ০৩:২০ পিএম |

চট্টগ্রামের জেলার সোহেল রানা বিশ্বাসকে টাকা-মাদকসহ গ্রেপ্তারের পর নানা অভিযোগের ভিত্তিতে এবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক আদেশে দুই শীর্ষ কর্মকর্তাকে বদলি করা হয়।
এরা হলেন- চট্টগ্রাম কারাগারের ডিআইজি প্রিজন পার্থ কুমার বণিক ও সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ডিআইজি প্রিজনকে সিলেট ও সিনিয়র জেল সুপারকে যশোরে বদলি করা হয়েছে। সিলেট বিভাগের ডিআইজি এ কে এম ফজলুল হককে চট্টগ্রাম কারা বিভাগের ডিআইজি এবং যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার মো. কামাল হোসেনকে চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সহকারী কারা মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন- গতকাল শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন ও সিনিয়র জেল সুপারকে বদলির আদেশ দেয়া হয়েছে। আদেশের কপি এখনো পাইনি।

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর ৪৪ লাখ ৩৩ হাজার টাকা ও পাঁচ কোটি টাকার নথিপত্রসহ চট্টগ্রাম থেকে ভৈরব যাওয়ার পথে রেলওয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন চট্টগ্রামের জেলার সোহেল রানা বিশ্বাস। গ্রেপ্তারের পর সোহেলের স্বীকারোক্তির বলেছিল উদ্ধারকৃত টাকার মধ্যে ৫ লাখ টাকা তার এবং বাকি ৩৯ লাখ টাকা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডিআইজি পার্থ কুমার বণিক ও সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিকের।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post