স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
কক্সবাজার | ১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার, ১০:৫০ এএম |
জেলার টেকনাফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ নভেম্বর) ভোরে উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বড়ঢেইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বেলাল (৩৫) নীলা ইউনিয়নের হোয়াকিয়া পাড়ার নুর আহম্মদের ছেলে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাস এই প্রসঙ্গে বলেন- বৃহস্পতিবার রাত ১টার দিকে ওই এলাকায় গোলাগুলির শব্দ শুনে পুলিশকে জানায় স্থানীয় লোকজন।
পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করে। তার শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করছি, মাদক ব্যবসায়িদের দুই পক্ষের গোলাগুলিতে এ ঘটনা ঘটতে পারে। বেলালের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে বলে জানান তিনি।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
