স্টাফ করেসপন্ডেন্ট । সিটিজিসান.কম

চট্টগ্রাম । ১৫ নভেম্বর ২০১৮, বৃস্পতিবার, ০৯:৩৫ পিএম ।
ট্রাফিক পুলিশের চাঁদা দাবির প্রতিবাদে স্থানীয় চালক-শ্রমিকরা পুলিশের ওপর হামলা, ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় ৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
এঘটনায় মো. মোরশেদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মো. মোরশেদ উপজেলার চাতুরি চৌমুহনি ভৈরাগ এলাকার মো. মদনের পুত্র।
বৃহস্পতিবার সকালে আনোয়ায় থানায় ট্রাফিক পুলিশ কর্মকর্তা (টিএসআই) মো. নজরুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন।
আনোয়ারা থানা সুত্রে জানা যায়, গতকাল পুলিশের ওপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ দেওয়ার অভিযোগে স্থানীয় চালক-শ্রমিকদের ৯ জনের নাম উল্লেখ করে মোট অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
আসামীরা হলেন- মো. আইয়ুব, মো. সাদ্দাম, জেবল হোসেন, মো. সেলিম, মো. কাশেম, মো. কামাল, মো. দুলাল, মো. নুর কবীর, মো. মোরশেদ।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মো. দুলাল মাহমুদ বলেন, গতকাল ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় ৬০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে মো. মোরশেদ (২৪) নামের এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বুধবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার চাতুরি চৌমুহনী এলাকায় চাঁদাবাজির প্রতিবাদে স্থানীয় চালক-শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় প্রায় ঘন্টা খানেক যানবাহন চলাচল বন্ধ ছিল। চট্টগ্রাম-বাঁশখালী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকরা ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় ও ভাংচুর করে। এছাড়া পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেয় তারা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসেই আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
