স্টাফ করেসপন্ডেন্ট । সিটিজিসান.কম
চট্টগ্রাম । ১৫ নভেম্বর ২০১৮, বৃস্পতিবার, ০৯:২০ পিএম ।
৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি হিসেবে চট্টগ্রামের ১৬টি আসনে তিন ক্যাটাগরিতে ৩৭ হাজার ৪৪০ জন কর্মকর্তার ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানায়, চট্টগ্রামের ১৬টি আসনে ১ হাজার ৮৯৯টি ভোটকেন্দ্রে ১০ হাজার ৬৮৩টি বুথ, প্রিসাইডিং অফিসার ২০৮৯ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ১১ হাজার ৭৫২ জন, পোলিং অফিসার ২৩ হাজার ৫৯৯ জন। সর্বমোট ১৮৯৯টি ভোট কেন্দ্রের ১০ হাজার ৬৮৩টি বুথ।
এদিকে ভোটার তালিকা অনুযায়ী মহানগর ও জেলায় মোট ভোটার সংখ্যা ৫৬ লাখ ৩৯ হাজার ৩৬৩ জন। এখানে পুরুষ ভোটার ২৯ লাখ ১৪ হাজার ৪২১জন ও মহিলা ভোটার ২৭ লাখ ২৪ হাজার ৯৪২জন। এর মধ্যে মধ্যে মহানগরে আছে ১৯ লাখ ৩ হাজার ৬৮৫জন ভোটার। ১৫ উপজেলায় ভোটার সংখ্যা ৩৭ লাখ ৩৫ হাজার ৬৭৮জন।
মহানগরের থানা ও জেলার নির্বাচন কর্মকর্তারা হবেন মূলত চট্টগ্রামের বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও বীমা অফিসে কর্মরত কর্মকর্তাদের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে এর আগে এসব কর্মকর্তাদের একটি তালিকা তৈরি করার পর যাচাই-বাছাই করে চুড়ান্ত তালিকা চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান এই প্রসঙ্গে বলেন, ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের চট্টগ্রামের ১৬ আসনের ১ হাজার ৮৯৯টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য প্যানেল তৈরির কাজ প্রস্তুতি চলছে। খুব শিগগেরই তালিকার কাজ শেষ হবে। তিন ক্যাটাগরিতে ৩৭ হাজার ৪৪০জন কর্মকর্তাদের তালিকা তৈরি করা হয়েছে।
ইতিমধ্যে চুড়ান্ত তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছি। সেখান থেকে যাই-বাচাই শেষে যে তালিকাটা পাঠাবে ওই কর্মকর্তারাই এই নির্বাচনে ভোট গ্রহণের দিন দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান মো. মুনীর হোসাইন খান।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
