স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৫ নভেম্বর ২০১৮, বৃস্পতিবার, ১২:৫০ পিএম |
চট্টগ্রাম মহানগর কর্ণফুলী থানা এলাকায় ৫ হাজার ইয়াবাসহ মো. নুর আলম (৩২) নামে এক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার মইজ্যারটেক মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর মাহমুদ।
গ্রেপ্তারকৃত নুর আলম সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার গোলবপুর বাজার এলাকার লাল মিয়ার ছেলে। তিনি মহানগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন মুন্নি কমিশনার গলির মা ম্যানশন হাজী আবুল বশরের ভাড়া বাসায় থাকেন।
ওসি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নুর আলম নামে এক ইয়াবা ব্যবসায়িকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। নুর আলমের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে বলে জানান তিনি।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
