স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
ঢাকা | ১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ১১:৩০ এএম |
বিএনপির একটি প্রতিনিধি দল চীন সফরে গিয়েছেন ।
মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রতিনিধি দলটি চীনের পথে রওনা দেয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদ, বিএনপির গবেষণা উইংয়ের সদস্য মেজর (অব.) কহিনুর আলম নূর তিন সদস্যের এ প্রতিনিধি দলে রয়েছেন। তাদের সঙ্গে লন্ডন থেকে যোগ দেবেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, চীন সরকারের আমন্ত্রণে তারা সেখানে গেছেন। সরকারের বিভিন্ন সেমিনারে বিএনপি নেতারা অংশ নেবেন। চারদিন পর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
