স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ০৩:৩৫ পিএম |
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনের তফসিল ঘোষণার পর সারাদেশের ন্যায় চট্টগ্রামের ১৬টি আসনে নৌকার মাঝির হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২২৫ জন। নৌকার প্রতীকে লড়তে প্রতিটি আসনে গড়ে ১৪ জন করে ফরম নিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা।
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিতি চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া)। এখানে ফরম সংগ্রহ করেছেন ২৬ জন। এরপর চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে মনোনয়ন ফরম নিয়েছেন ১৬ জন। চট্টগ্রাম-১১ আসনে ফরম নিয়েছে ১৭ জন।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের বর্তমান সাংসদ ও মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস উদ্দিন, জেলার সদস্য মাহবুব উর রহমান রুহেলসহ ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে এ টি এম পেয়ারুল ইসলাম (২০০৮ সালে একবার প্রার্থী হয়েছিলেন), প্রয়াত সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনিসহ ২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-৩ (স›দ্বীপ) আসন থেকে বর্তমান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাসহ ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-৪ (সীতাকুÐ) আসন থেকে বর্তমান সাংসদ দিদারুল আলম, উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুনসহ ১৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলসহ ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে বর্তমান সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে বর্তমান সাংসদ সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদসহ ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসন থেকে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সিডিএ চেয়ারম্যান মো. আবদুচ ছালামসহ ১৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, সিডিএ চেয়ারম্যান মো. আবদুচ ছালাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরীসহ ২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসন থেকে বর্তমান সাংসদ ডা. আফছারুল আমিন, বিএনপির সাবেক মেয়র এম মনজুর আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু এবং মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদসহ ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে বর্তমান সাংসদ এম এ লতিফ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চ, মো. আজাদ খাঁনসহ ১৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে বর্তমান সাংসদ শামসুল হক চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, সাবেক সাংসদ চেমন আরা তৈয়বসহ ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসন থেকে বর্তমান সাংসদ ও প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ওয়াসিকা আয়শা খানসহ ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসন থেকে বর্তমান সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ ২৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে বর্তমান সাংসদ ড.আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ানসহ ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে বর্তমান সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, দৈনিক পূর্বদেশের সম্পাদক মুজিবুর রহমানসহ ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জানতে চাইলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, দলীয় ফরম তো অনেকেই সংগ্রহ করেছেন। দল যাকে নমিনেশন দেবে, সবাই তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন,
মনোনয়ন ফরম নিলে তো হবে না, দল যাদের মনোনয়ন দেবেন তারাই নির্বাচন করবেন। ইতিমধ্যে ১৬টি আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন দল থেকে সবুজ সংকেট পেয়েছেন। কয়েকটা আসনের এখনো নিশ্চিত হয়নি। তবে শীঘ্রই তারাও জানতে পারবেন।
নতুনদের মধ্যে অনেকেই আওয়ামী লীগের বড় নেতা হিসেবে জাহির করার জন্য ফরম সংগ্রহ করেছেন। আবার অনেকই সাম্ভাব্য ভেবে নিজেদেরকে পত্র-পত্রিকায় নাম লেখানোর জন্য। দল যাদের মনোনয়ন দেবে, আমরা সর্বশক্তি নিয়োগ করে তাদের জিতিয়ে আনব এটা হবে আওয়ামী লীগের ঐক্যশক্তির পরিচয়।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
