চট্টগ্রামে ১৬টি আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী

আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ৩:২৭ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম


চট্টগ্রাম | ১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ০৩:৩০ পিএম |

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধীদল বিএনপি নির্বাচনে অংশগ্রহনের ইঙ্গিত পেয়ে চট্টগ্রামের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ইতিমধ্যে দলীয় ফরম নেওয়া শুরু করেছে।

গতকাল সোমবার বিএনপি দলীয় কার্যালয় থেকে ফরম নেয়া শুরু হয়। আজ মঙ্গলবার (১৩ নভেম্বর) পর্যন্ত সংগ্রহের শেষ সময়।

সবশেষ দুপুর পর্যন্ত সারাদেশের ন্যায় চট্টগ্রামের ১৬টি আসনে একাধিক ধানের শীষ প্রতীকে লড়তে মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম মহানগরের তিনটি আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বে বিএনপির শীর্ষ নেতারা। চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-খুলশী-পাঁচলাইশ) আসনে আবদুল্লাহ আল নোমান এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী মনোনয়ন পেতে পারেন দলের হাইকমান্ডের নির্ভরযোগ্য সুত্রে জানিয়েছে।

উক্ত আসনগুলো বিএনপির বিএনপি নেতা শামসুল আলম ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করও মনোনয়ন চাইতে পারেন দলীয় একটি সুত্র বলছে। মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও আবুল হাসেম বক্কর দুইজনই বর্তমানে কারাগারে আছেন।

এছাড়া চট্টগ্রামের বাকি ১৩ আসনে মধ্যে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীরা হলেন-

চট্টগ্রাম-১ (মিরসরাই): ক্লিপটন গ্রুপের চেয়ারম্যান এমডিএম কামাল উদ্দিন চৌধুরী, উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক (বর্তমানে কারাগারে) শহীদুল ইসলাম চৌধুরী, নুরুল আমিন, মনিরুল ইসলাম ইউসুফ ও নুরুল আমিন।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাদ কাদের চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি নেতা কাদের গণি চৌধুরী, ফটিকছড়ি বিএনপির একাংশের আহবায়ক সরোয়ার আলমগীর, উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর্জা আকবর।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ও নুরুল মোস্তফা খোকন।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): একক প্রার্থী বিএনপির কেন্দ্রীয় যুগ্নমহাসচিব লায়ন আসলাম চৌধুরী (বর্তমানে কারাগারে)।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী): সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এস এম ফজলুল হক, চাকসুর ভিপি নাজিম উদ্দিন।

চট্টগ্রাম-৬ (রাউজান): বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) হুম্মাম কাদের চৌধুরী, ফরহাদ কাদের চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী): সাবেক মন্ত্রী এম মোরশেদ খান, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান ও মো. এরশাদ উল্লাহ।

চট্টগ্রাম-১২ (পটিয়া): দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট এনামুল হক এনাম,ইদ্রিস মিয়া, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা): সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আব্বাস ও মোস্তফিজুর রহমান।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ): এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), কেন্দ্রীয় বিএনপির পরিবার বিষয়ক সম্পাদক ডা. মহসিন জিল্লুর করিম, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি এম এ হাশেম রাজু, অ্যাড. মিজানুল হক।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া): চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, আসহাব উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, আবদুল গাফফার চৌধুরী ও নাজমুল মোস্তফা আলী।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): সাবেক সাংসদ ও মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ইফতেখার উদ্দিন চৌধুরী।

নাম প্রকাশের অনিচ্ছুক চট্টগ্রামের শীর্ষ এক বিএনপির নেতা বলেন, সবাইতো নির্বাচনে মনোনয়ন চাইতে পারে। এটা ঠিক দল যাকে যোগ্য মনে করবেন তাকে মনোনয়ন দেবেন। দেশনেত্রীসহ সারাদেশের বিএনপির অনেক নেতাকর্মী কারাগারে আছেন। মনোনয়ন পাবেন তারাই, যারা দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন। তবে দলের হাইকমান্ড যাকে ভাল মনে তাকেই মনোনয়ন দেবেন। বৃহত্তর স্বার্থে সবাইকে এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সর্বস্থরের নেতাকর্মীর প্রতি আহবান জানান তিনি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post