বিএনপি নেতা শামীম-বক্করের ১দিনের রিমান্ড

আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ৫:০৮ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম


চট্টগ্রাম | ১২ নভেম্বর ২০১৮, সোমবার, ০৫:১০ পিএম |

আদালত ভবনে পুলিশের উপর হামলার অভিযোগে মহানগর কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে একদিনের রিমান্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

সোমবার (১২ নভেম্বর) মহানগর হাকিম আল ইমরানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন। আসামি পক্ষের জামিন আবেদনের শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

বিষয়টি নিশ্চিত করে মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, আদালত ভবনে পুলিশের উপর হামলার ঘটনায় বিএনপির দুই নেতাকে বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। পরে আসামি পক্ষের জামিন আবেদনের শুনানি শেষে একদিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

গত ২২ অক্টোবর নসিমন ভবনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের এক ঘণ্টার ব্যবধানে নগরীর জিইসি মোড় থেকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Print This Post Print This Post