নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব : ফখরুল

আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ২:০৩ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ঢাকা | ১২ নভেম্বর ২০১৮, সোমবার, ০১:৫৫ পিএম |

সরকার এখনো নির্বাচনে পরিবেশ করে বলে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী বলেন, পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা জানিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, নির্বাচনের কোনও পরিবেশ বা পরিস্থিতি নেই। নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব।’

আজ সোমবার (১২ নভেম্বর) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহের পর এসব কথা বলেন তিনি।

নির্বাচনে অংশগ্রহণ আন্দোলনের অংশ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এর মাধ্যমে আমরা খালেদা জিয়াকে মুক্ত করব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

প্রসঙ্গত, সোমবার (১২ নভেম্বর) সকাল সাড়ে দশটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় থেকে দলের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রধম মনোনয়ন ফরমটি তোলা হয় দলের চেয়ারপারসন বেগম জিয়ার।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post