স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১২ নভেম্বর ২০১৮, সোমবার, ০১:৪০ পিএম |
বিএনপির নেতৃত্বাধীন ২৩ দলের অন্যতম শরিক দল জামায়াতের তিনজন নেতা চট্টগ্রামের তিনটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তিনটি আসন হল- চট্টগ্রাম -১০ (ডবলমুরিং-হালিশহর), চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া), চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন।
গতকাল (১১ নভেম্বর) বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের তিননেতার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।
এরা হলেন- চট্টগ্রাম মহানগরের সাবেক নায়েবে আমীর ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সাংসদ শামসুল ইসলাম (বর্তমানে কারাবন্দি) ও বাঁশখালী উপজেলা আমীর জহিরুল ইসলাম।
জামায়াতের মহানগরের নেতৃবৃন্দ এই তিননেতার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন মহানগর জামায়াত নেতা মো. আহসানুল্লাহ।
২০০১ সালে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মো. শাহজাহান চৌধুরী চট্টগ্রাম-১৫ আসন থেকে একবার নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০৮ সালে একই আসন থেকে চট্টগ্রাম মহানগর আমীর শামসুল ইসলাম নির্বাচিত হন। আর জহিরুল ইসলাম চট্টগ্রাম-১৬ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেওয়া প্রস্তুতি নিচ্ছেন।
জানা গেছে, বিএনপির নেতৃত্বাধীন ২৩ দলের অন্যতম শরিকদল জামায়াত ইসলামী ২০০১ ও ২০০৮ সালে জোটগতভাবে নির্বাচনে অংশ নেয়। ২০১৩ সালে উচ্চ আদালতের রায়ে জামায়াত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেন। দীর্ঘ সময়ে আদালতের দেওয়া ঘোষণাটি নির্বাচনের ক’দিন আগে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। ঘোষণা পর তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে এই নির্বাচনে আর প্রতিদ্ব›িদ্বতা করার সুযোগ পাচ্ছে না।
এদিকে, ২৩ দলের শরিকদের অনেকেই বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিন্ধান্ত নিলেও জামায়াত ইসলামীর নির্বাচনের প্রতীকের বিষয়ে এখনো জানা যায়নি।
নাম প্রকাশের অনিচ্ছুক জামায়াতের এক কেন্দ্রীয় নেতা এই প্রসঙ্গে বলেন, নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারির পর নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা কথা ছিল। তবে দলের কেন্দ্রীয় পরিষদের আলোচনা পর এই বিষয়ে এখনো সিদ্ধান্ত জানায় নি।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
