কর্ণফুলী ইপিজেডে পুলিশ-শ্রমিক সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ১০

আপডেট: ৮ নভেম্বর ২০১৮ ১০:০৪ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম


চট্টগ্রাম | ০৮ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ০৯:৫৫ পিএম |
এক নারী পোশাক শ্রমিককে চুরির অভিযোগে কারখানায় আটক রাখার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানার কেইপিজেড পোশাক শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে রাত নয়টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিকেল থেকে পুলিশ সংঘর্ষ থামানো চেষ্টা করে পুলিশ। এসময় পুলিশ শ্রমিক প্রায় ঘন্টা দুই-এক সময়ে সংঘর্ষ চলে। বেশ কয়েকটা গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটে। দুটি মোটরসাইলেকে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষ চলাকালে কেপিজেড মোড় থেকে রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের কবলে কর্মস্থলগামী মানুষ।

এঘটনায় রিপোর্ট লেখা রাত সাড়ে নয়টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইপিজেড থানার ওসি মীর নুরুল হুদা।

ঘটনাস্থলে থাকা পুলিশের ইপিজেড পুলিশ ফাাঁড়ির এসআই সাজেদ কামাল বলেন, সংঘর্ষ প্রায় ৫ জন পুলিশ সদস্যসহ আহত হয়েছে। তবে কতজন শ্রমিক আহত হয়েছে সঠিক তথ্য দিতে পারেননি তিনি।

পোশাক শ্রমিক সুত্রে জানায়, আজ দুপুরে মধ্যহ্ন বিরতির সময় কর্ণফুলী ইপিজেডের ভিতর ক্যানপার্ক-৫ নামক কারখানায় এক নারী শ্রমিক ফ্যাক্টারী থেকে রের হওয়ার সময় তার হাতে দুটি ব্যাগ দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে কেন দু’টি ব্যাগ জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে কথা কাটা হয়। নারী শ্রমিক জানায় একটা তার ব্যাগ অপরটি তার বোনের। তবে ব্যাগের মধ্যে কোন অবৈধ জিনিষ পাওয়া যায়নি। পরে কারখানার এইচ আর ম্যানেজার ওই নারী শ্রমিককে রুমে আটকে রাখেন বলে তাদের দাবি।

এদিকে নারী শ্রমিককে মারধর করে লাঞ্চিত করে। রুমে আটকে রাখার ভর পেয়ে তার সহপাঠিরা এ ঘটনাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হয়ে কারখানা ভেতরে স্টাফদের মারধর এবং গাড়ি ভাঙচুর চালায়। এসয় শ্রমিকরা দুটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে এ সংঘর্ষ বড় আকারে রুপ নিলে পুলিশ এসইে সংঘর্ষ থামানো চেষ্টা চালায়। এতে পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট পাটকেল ছুড়ে। পুলিশ এতে লাঠি ও ফাঁকা গুলি চালায়। এতে আনুমানিক ৪/৫ জন শ্রমিক আহত হওয়া নিশ্চিত করেছেন পোশাক শ্রমিকরা। তবে নারী শ্রমিককে আহত অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় পোশাক শ্রমিকদের সাথে সংঘর্ষের ঘটনায় পুলিশ এসেই পোশাক শ্রমিকদের শান্ত হতে বলে। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্যে করে তারা ইট-পাথর ছুড়ে। এতে পুলিশও শ্রমিকদের ছত্রবঙ্গ করতে
রাবার বুলেট ও ফাঁকা গুলি চালায় বলে জানান।

ইপিজেড থানার ওসি মীর নুরুল হুদা বলেন, আজ সন্ধ্যায় পোশাক শ্রমিক সাথে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি শান্ত। পোশাক শ্রমিকদের সাথে বৈঠক চলছে। আশা করি বিষয়টি সমাধানের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি। কোন পোশাক শ্রমিককে আটক করা হয়নি

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post