স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ০৭ নভেম্বর ২০১৮, বুধবার, ০৪:৫৫ পিএম |
ঋণের টাকা পেতে চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকা থেকে সোহেল রহমান চৌধুরী (৩৫) নামের এক ব্যবসায়ীকে অপরহণের অভিযোগ উঠেছে আরেক ব্যবসায়ী ইউনাইটেড ট্রেডারসের প্রোপ্রাইটর খলিলুর রহমানের বিরুদ্ধে।
বুধবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জিইসি গরিবুল্লাহ মাজারের সামনে তাকে অপহরণ করেছে বলে অপহৃত পরিবারের অভিযোগ।
পারিবারিক সুত্রে জানায়, সোহেল রহমান চৌধুরী সঙ্গে খলিলুর রহমান নামের ব্যবসায়ীক চেক সংক্রান্ত একটি মামলা আদালতে প্রক্রিয়াধীন আছে। লেনদেন থাকলে সেটা আদালতে বিচার হবে। অন্যায়ভাবে তো কেউ এই কাজ করতে পারে না। আজ বুধবার সেই মামলায় সোহেলের আদালতে গিয়ে আত্নসমর্পণ করে জামিন নেয়ার কথাও ছিল। সোহেল আদালতে যাওয়ার জন্য বের হলে খলিলুর রহমানের লোকজন মাইক্রোবাসে তুলে তাকে অপহরণ করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, লেনদেন থাকলে তো এইভাবে কাউকে তুলে নিয়ে টাকা আদায় করতে পারে না। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
