সীতাকুণ্ডে রড় পড়ে শীতলপুর কারখানার শ্রমিক নিহত

আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ৩:৩৯ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
চট্টগ্রাম | ০৫ নভেম্বর ২০১৮, সোমবার, ০৩:৪০ পিএম |

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শিপইয়ার্ডে কাজ করা সময়ে শরীরের ওপর লোহার রড পড়ে মো. বিল্পব (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (০৪ নভেম্বর) রাত ৯ টার দিকে শীতলপুর গোল্ডেন আইরন ওয়্যারিং লিমিটেডের কারখানায় এ দুর্ঘটনা ঘটেছে। গুরুতর আহত অস্থায় তাকে তাৎক্ষনিক চমেক হাসপাতালে ভর্তি করানো হলে ভোরে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম বলেন, গতকাল রাতে ১০টার দিকে মো. বিপ্লব নামের এক শ্রমিক আহত অবস্থায় মেডিকেলে ভর্তি করানো হয়। ভোরে তিনি মারা যান। তিনি সীতাকুণ্ড শীতলপুর গোল্ডেন ওয়্যারিং লিমিটেডের কারখানার একজন শ্রমিক। মো. বিপ্লব কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার মো. জলিল আহমদের পুত্র বলে জানান জহিরুল ইসলাম।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post