লন্ডনে স্বেচ্ছাসেবক দলের সভাপতির সাজা

আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ৭:১৩ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ০৪ নভেম্বর ২০১৮, রোববার, ০৭:১০ পিএম |

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন তছনছ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতি ভাঙচুর এবং হাইকমিশনের জিনিসপত্র চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিনকে সাজা দিয়েছে লন্ডন ম্যাজিস্ট্রেট কোর্ট।

প্রধানমন্ত্রীর প্রেস ইউং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৩১ অক্টোবর লন্ডন ম্যাজিস্ট্রেট কোর্টের জেলা জজ শাহিনকে ১০২০ পাউন্ড জরিমানা করে এ রায় দেন। আদালত শাহিনের কর্মকাণ্ডকে ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য করে তার নির্দোষ আবেদন খারিজ করে দেন।

এ ছাড়া যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিকের বিরুদ্ধে হেন্ডন ম্যাজিস্ট্রেট আদালতে আগামী ৮ নভেম্বর আরেকটি বিচারের দিন ধার্য রয়েছে।

এর আগে গত ১৬ অক্টোবর একই আদালতে তিনজন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ মামলার সাক্ষী হিসেবে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব ও চেন্সারি প্রধান সুদীপ্ত আলমের উপস্থিতিতে এ মামলার বিচারকার্য শুরু হয়।

একই সঙ্গে আদালত অভিমত ব্যক্ত করেন যে, জাতির পিতার প্রতিকৃতির সম্মানহানির মাধ্যমে জাতির আবেগ, সামাজিক ও মনস্তাত্বিক অনুভূতিতে আঘাত করা হয়েছে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post