বিএনপি নেতা লিয়াকতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ৪:১৫ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ০৪ নভেম্বর ২০১৮, রোববার, ০৩:২৫ পিএম |

চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিমার্ণের বিরোধী আন্দোলনের মুল হোতা বিএনপি নেতা লিয়াকত আলিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

রোববার (০৪নভেম্বর) মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে রাষ্ট্রপক্ষের ৭ দিনের রিমান্ড আবেদন পুলিশ। পরে আসামি পক্ষের জামিন শুনানি শেষে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।

মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী- আজ দুপুরে আসামি লিয়াকত আলিকে আদালতে হাজির করে ৭ দিন রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, ২০১৬ সালের ৪ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্রের বিরোধিতা করে বসতভিটা রক্ষা কমিটির ব্যানারে আন্দোলনে পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষের চারজন নিহত হয়। আন্দোলনকারী বসতভিটা রক্ষা কমিটির আহবায়ক ছিলেন লিয়াকত আলী। এ ঘটনায় বাঁশখালী থানায় লিয়াকত আলীর বিরুদ্ধে হত্যা ও রাষ্ট্রদ্রোহ আইনে পৃথক মামলা দায়ের করা হয়। একই বছরে বছরের ১৬ মে লিয়াকত আলীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের পর অস্ত্র আইনেও মামলা হয়। এভাবে একের পর এক তার বিরুদ্ধে প্রায় ২৪টি মামলা দায়ের করা হয়।

এর আগে গত বুধবার ৩১ অক্টোবর নগরের স্টেশন রোড থেকে লিয়াকত আলীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post