অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ০২ নভেম্বর ২০১৮, শুত্রবার, ০৬:৪০ পিএম |
চার বছর বাংলাদেশে দায়িত্ব পালন শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন মার্কিন রাষ্ট্রদূত বার্ণিকাট। শুক্রবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা ত্যাগ করেন তিনি।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্ণিকাট ঢাকায় আসেন ২০১৫ সালের ২৫ জানুয়ারি। বাংলাদেশে অবস্থানকালে রাষ্ট্রদূতদের মধ্যে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। ৩৭ বছরের চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন এ কূটনীতি।
এই সময়ে তিনি গভীরভাবে প্রত্যক্ষ করেছেন বাংলাদেশের পথঘাট ও সংস্কৃতি। মাঝে মাঝেই পরেছেন বাঙালি নারীর প্রিয় পোশাক শাড়ী। বিদায়ের আগে মঙ্গলবার সর্বশেষ সংবাদ সম্মেলনে তেমনই সাজে দেখা গেছে তাকে।
সর্বশেষ সংবাদ সম্মেলনে বার্ণিকোট বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়নই ছিল তার প্রধান লক্ষ্য। সে অনুযায়ি কাজ করেছেন তিনি।
বাংলাদেশকে একটি সফল দেশ হিসেবে বর্ণনা করে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বলেন, তিনি যেখানে যাবেন, সেখানে বাংলাদেশের সফলতার গল্প বলবেন।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
