টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’মাদক ব্যবসায়ী নিহত

আপডেট: ২ নভেম্বর ২০১৮ ১১:১৪ পূর্বাহ্ন

করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ০২ নভেম্বর ২০১৮, শুত্রবার, ১১:১৫ এএম |

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে।

শুক্রবার (০২ নভেম্বর) ভোর রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় গোলাগুলির এ ঘটনা। নিহতরা দুইজন নামই মোহাম্মদ সাদ্দাম ও তারা দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী।

টেকনাফের হ্নীলার সুলতান আহম্মেদের ছেলে মোহাম্মদ সাদ্দামের (৩০) বিরুদ্ধে টেকনাফ থানায় চারটি এবং সাবরাংয়ের তোফায়েল আহম্মদের ছেলে মোহাম্মদ সাদ্দামের (৩৫) বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন- পুলিশের একটি দল শুক্রবার ভোর রাতে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় অভিযান চালিয়ে তোফায়েলের ছেলে সাদ্দামকে গ্রেপ্তার করে। এ সময় আসামিকে ছিনিয়ে নিতে তার সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, তিনটি বন্দুক ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ অভিযানে চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post