অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ০১ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১১:৩০ পিএম |
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ শেষ করেছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল। সংলাপ শেষে ড. কামাল জানিয়েছেন, আলোচনা ভালো হয়েছে।
বৃহস্পতিবার রাত ৭টার শুরু হওয়া দীর্ঘ সংলাপ শেষ হয় রাত পৌনে ১১টার দিকে। প্রায় পৌনে চার ঘণ্টা চলে এ সংলাপ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ শুরু হয়।
সংলাপে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিপরীতে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের নেতৃত্ব দিয়েছেন ড. কামাল হোসেন।
এই সংলাপ ঘিরে নির্ধারিত সময়ের আগেই ক্ষমতাসীন জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা গণভবনে উপস্থিত হন। এরপর তারা আসন গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপেক্ষা করতে থাকেন।
সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের ব্যাংকোয়েট হলে প্রবেশ করেন। আসন গ্রহণ করার পর তিনি উপস্থিত সবার উদ্দেশে সালাম দেন। সুত্র : পরিবর্তন.কম
সিএস/সিএম/এসআইজে
Print This Post
