স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ০১ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ০৭:৩০ পিএম |
ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যাকান্ডের ঘটনায় একই সংগঠনের আরও দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় এনিয়ে তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ নভেম্বর) কুমিল্লা জেলার মুরাদনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- আলী আজগর (২০) ও মো. আশিক (২১)। এদের দুইজনের বাড়ি কর্ণফুলী উপজেলার শাহ মিরপুর এলাকায়।
মহানগর কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ বিষযটি নিশ্চিত করে বলেন- ঘটনার পর থেকে দুইজনই কুমিল্লার জেলার মুরাদনগরে আতœীয় বাড়িতে আত্মগোপন করেছিল। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।
এর আগে, গত ২৬ সেপ্টেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ মীরপুর এলাকায় মামুনুর রশিদ (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করা হয়। নিহতের পরিবার পরের দিন উপজেলা ছাত্রলীগের বেশ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করে। মামলার পর পরই ২ অক্টোবর কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর এলাকা থেকে মো. ওমর (২১) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আলমগীর মাহমুদ বলেন- গ্রেপ্তাকৃত মো. ওমর প্রাথমিকভাবে ছাত্রলীগ নেতা মামুনুর রশিদকে হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে ওমর জানান, গত ২৩ সেপ্টেম্বর কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় মামুনুর রশিদের নেতৃত্বে বেশকিছু ছাত্রলীগ নেতাকর্মীরা এসভায় যোগ দেয়। হত্যাকান্ডের অংশ নেওয়া তিনজনই নিহতের সঙ্গে না গিয়ে অপর নেতা মিছিলে সঙ্গে যোগ দেয়। এই জের ধরে মামুনুর রশিদের সঙ্গে এদের দ্ব›দ্ব ও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মামুনুর রশিকে গলায় ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে খুন করে।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
