বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত আটক

আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ৬:০৭ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ছবি: সংগৃহিত

চট্টগ্রাম:
মহানগর আদালত ভবনে পুলিশের ওপর হামলার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ অক্টোবর) পৌনে ৪টার দিকে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়্।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন বলেন- আটক বিএনপি নেতা বেলায়েত হোসেনের বিরুদ্ধে আদালত ভবনে পুলিশের ওপর হামলার অভিযোগসহ বেশ কয়েকটি মামলা রয়েছে থানায়। তাই মঙ্গলবার বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে থেকে আটক করে পুলিশ।

এদিকে উত্তর জেলা বিএনপির নেতা নাজিমুদ্দিন- বিএনপি নেতা বেলায়েত হোসেনের আটকের বিষয়টি তিনি আদালত ভবনে হামলার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। অন্যান্য মামলায় তিনি জামিনে আছেন।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post