স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম: মহানগরে কয়েকদিন ধরে আকাশ ছিল পরিষ্কার। গরমের তাপ ছিল একটু বেশি। সোমবার (২৯ অক্টোবর) সকাল থেকে সেই আকাশ কালো মেঘে ভরে যায়। ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
পতেঙ্গা আবহাওয়া অধিদফতর জানিয়েছে- এ বৃষ্টি আরও দু-এক দিন থাকতে পারে। এটি শীতের আগমনের বার্তা।
পতেঙ্গা আবহাওয়ার কর্মকর্তা সৈয়দা মিমি পারভীন বলেন- আজ সোমবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস। এই বৃষ্টি আরও দু-এক দিন থাকতে পারে বলে জানান এই কর্মকর্তা।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
