হালিশহরে যুবতীর গলাবিহীন মরদেহ উদ্ধার

আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ১১:৫১ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম: মহানগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় ড্রেনের ভেতর থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবতীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে।

শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয় নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক বলেন, আজ সন্ধ্যায় স্থানীয়দের খবরে ভিত্তিতে ছোটপুল এলাকায় সড়কের নিচে ড্রেনের ভেতর থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবতীর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির মাথা এখনও পাওয়া যায়নি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post