কাল ইপিজেডে আ’লীগের গণসমাবেশ

আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ৯:৫৩ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম: নগরের ইপিজেড থানাধীন চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) চত্বরে এক গণসমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ।

কাল শনিবার বিকেল ৩টা থেকে বন্দর, ইপিজেড ও পতেঙ্গা থানা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যাডে জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম কর্তৃক গণমাধ্যমকে পাঠানো এক পত্রে এ খবরটি নিশ্চিত করেছেন।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post