জামায়াত নেতা অধ্যাপক আহসান উল্লাহ গ্রেপ্তার

আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ১০:৩৪ পূর্বাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ছবি: সংগৃহিত

চট্টগ্রাম:
জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগরের সাবেক নায়েবে আমীর অধ্যাপক আহসান উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের বাকলিয়া থানার রসূলবাগ আবাসিক এলাকার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেছে বাকলিয়া থানার ওসি প্রণব কুমার ।

এদিকে আধ্যাপক আহসান উল্লাহর ছেলে মাহমুদ জানান, রাত ১০টার দিকে বাকলিয়া থানার ওসি প্রণবের নেতৃত্বে ২০/২৫ জনের পুলিশের একটি দল রসুলবাগ বাইতুল মামুর মসজিদ সংলগ্ন আমাদের বাসায় আসে। তারা দরজা খুলতে বলে। আমি বাইরে থাকায় আমার রুমের চাবি আমার কাছে ছিল। তাই পরিবারে কেউ সে রুম খুলতে পারছিল না। কিন্তু পুলিশ আমার আসার অপেক্ষা না করে লাথি মেরে দরজা ভেঙ্গে ফেলে। এবং ঘরে ভাঙচুর করে।

জানা গেছে, আধ্যাপক আহসান উল্লাহর বিরুদ্ধে ৪০ থেকে ৪২টি রাজনৈতিক মামলা ছিল। এর মধ্যে ২০টির মত মামলা ইতোমধ্যে নিস্পতি হয়ে গেছে বলে দাবী করে তাঁর পরিবার। বাকী মামলাগুলোতে জামিন নিয়ে তিনি নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছেন।

ছেলে মাহমুদের দাবী তাঁর বাবার নামে নতুন কোন মামলা না থাকার পরও পুলিশ তাঁকে আটক করে নিয়ে গেছে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post