সন্দ্বীপে অস্ত্র কারখানায় অভিযানে ২০টি অস্ত্রসহ গ্রেপ্তার ২

আপডেট: ২৫ অক্টোবর ২০১৮ ৭:০৩ অপরাহ্ন

করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম:
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নের কালা মইন্যার বাড়িতে একটি অস্ত্র কারখানায় অভিযান চালিয়েছে ২০টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এসময় প্রিয়া বেগম (২২) ও সাইফুল ইসলাম (৩০)। কে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুর ২টা-বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান চালিয়ে অস্ত্র কারখানার কারিগর ও মালিকের স্ত্রীকে গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এইচ এম মশিউদ্দৌলা রেজা।

সন্দ্বীপ থানার ওসি মোহাম্মদ শাহজাহান বলেন, অস্ত্র তৈরির কারখানাটির মূল মালিক মনির হোসেন। তার স্ত্রী প্রিয়া বেগম এই অস্ত্র কেনাবেচায় জড়িত। আর কারখানার মূল কারিগর সাইফুল। আমরা মনিরকে ধরতে না পারলেও তার স্ত্রী ও কারিগরকে ধরতে পেরেছি।

তিনি আরও বলেন, নিজের ঘরের পাশে আরেকটি ঘর বানিয়ে সেখানে গোপনে অস্ত্র তৈরি করত মনির। সেই অস্ত্রের মূল ক্রেতা ছিল জলদস্যুরা। এছাড়া আধিপত্য বিস্তারের জন্য স্থানীয় সন্ত্রাসীরাও মনিরের কাছ থেকে এসব অস্ত্র ক্রয় করত।

কারখানায় একনলা বন্দুক, পাইপগান, এলজি তৈরী হতো। এ ঘটনায় সন্দ্বীপ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ শাহজাহান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post